ঢাকা |
প্রকাশিত: 7:02 PM, January 12, 2020
ডেস্ক প্রতিবেদন : সূবিধা বঞ্চিত নারীদের কল্যাণে আবারো এগিয়ে আসলো নারী জাগরণী ঐক্য পরিষদ। সংগঠনের পক্ষ থেকে এক পাথর শ্রমিকের প্রতিবন্ধি শিশু সন্তানের হাতে তুলে দেওয়া হলো একটি হুইল চেয়ার। শনিবার উপশহরস্থ সংগঠনের কার্যালয়ে সংগঠনের পক্ষে হুইল চেয়ারটি তোলে দেন জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি।
এ সময় তিনি বলেন, জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ বিনির্মান করতে হলে সবাইকে কাজ করতে হবে একযোগে। এই জন্য সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। তিনি নারী জাগরণী ঐক্য পরিষদের বিভিন্ন সামাজিক কার্যক্রমের ভূঁয়সি প্রশংসা করে বলেন, দেশকে এগিয়ে নিতে হলে এভাবেই পুরুষের পাশাপাশি নারীদেরকেও কল্যাণমূলক কার্যক্রমে এগিয়ে আসতে হবে। তিনি সংগঠনের সাথে জড়িত সকলকে শুভেচ্ছা জানিয়ে এমন মহতি কার্যক্রম অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন।
এ সময় সংগঠনের সভাপতি সুষমা সুলতানা রুহি বলেন, এই সংগঠন শুধু সাহায্য করেনা, নারীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ ও উদ্যোক্তা তৈরিতেও কাজ করে যাচ্ছে। সমাজের সূবিধা বঞ্চিত নারীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার লোকজনকে যুক্ত করা হচ্ছে এসকল কার্যক্রমের মধ্যে। তিনি বলেন, নারীরা পরিবারের বোঝা নয়, সহায়ক হিসেবে পাশে দাঁড়াতে চায় পরিবারের। এই ইতিবাচক অবস্থা পরিবার থেকে শুরু হলেই দেশ ও সমাজ নারী হবে একে অপরের পরিপূরক। প্রতিষ্ঠিত হবে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি হাসিনা আক্তার, সাধারণ সম্পাদক সামসুন নাহার পুষ্প, সদস্য শাকেরা সুলতানা জান্নাত, ফ্যাশন ডিজাইনার কাইট্স মাসউদ, নুসরাত জাহান জুঁই, রেশমা জান্নাতুল রুমা,জাবেদুল ইসলাম দিদার।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host