ঢাকা |
প্রকাশিত: 7:06 PM, January 12, 2020
ডেস্ক প্রতিবেদন : প্রথমবারের মত ক্যামব্রীজ এস/এ লেভেল পরীক্ষায় অংশ গ্রহণ করেই রাইজ স্কুলের ছাত্র-ছাত্রীদের অসাধরণ সাফল্য এসেছে। ১০০% ছাত্র-ছাত্রী গণিত, পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানে এ পেয়েছে, যা এস লেভেলে সর্বোচ্চ গ্রেড। রাইজ এর সকল ছাত্র-ছাত্রীদের গড় নম্বর গণিতে ৯১%, পদার্থ বিজ্ঞানে ৮৯%, রসায়নে ৮৯% এবং জীবিজ্ঞানে ৮৬%। দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষকদের তত্বাবধানে নিয়মিত অনুশীলন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই অসাধারণ ফলাফল সম্ভব হয়েছে। রাইজ স্কুলের শিক্ষার্থী রিফা তাসপিয়া মিতী ও আসরাফ ইসলাম আসফাক-এর অসাধারাণ ফলাফলের জন্য স্কুলের অধ্যক্ষ মি. মার্ক এডওয়ার্ড সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, রাইজ সিলেটের একমাত্র ক্যামব্রীজ স্কুল ও বাংলাদেশের একমাত্র কাউন্সিল অব ব্রীটিশ ইন্টারন্যাশানাল স্কুল কর্তৃক স্বীকৃত স্কুল।
সিলেট নগরীর সুবিদবাজারে অবস্তিত রয়েল ইনস্টিটিউট অব স্মার্ট এডুকেশন (রাইজ) স্কুল। রাইজ স্কুলকে দেয়া ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের রেজিস্টার নম্বর হচ্ছে, বিডি ৪০১। সিলেটের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে রাইজ স্কুলের গ্রেড ওয়ান থেকে এ-লেভেল, ও-লেভেলকে(আইজিসিএসই) অনুমোদন দিয়েছে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন। ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন বিশ্বব্যাপী ১০ হাজার ক্যামব্রিজ স্কুলের মধ্যে ২০টি প্রতিষ্ঠানকে পাইলট প্রোগ্রামের জন্য বাছাই করেছে। এই তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে রয়েছে রাইজ স্কুল। আন্তর্জাতিক তিনটি প্রতিষ্ঠানের স্বীকৃতির পর সারা দেশের উন্নত শিক্ষাপ্রত্যাশী অভিভাবক ও শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে রাইজ স্কুলকে ঘিরে। সন্তানদের আন্তর্জাতিক মানের শিক্ষা নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তার অবসান করতে বদ্ধপরিকর রাইজ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host