ঢাকা |
প্রকাশিত: 7:13 PM, January 12, 2020
ডেস্ক প্রতিবেদন : নগরীর শাহী ঈদগাহে গোরস্থানের ভূমি দখল করে একটি চক্র দোকানঘর নির্মাণ করেছে বলে অভিযোগ করেছেন উক্ত ভূমির মৌরসি সূত্রে উত্তরাধিকার দাবিদার অনামিকা সি-১৫’-এ বাসিন্দা মো. বাদল খান। রোববার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে বাদল খান বলেন, দক্ষিণ শাহী ঈদগাহ তপশীলের ৪৫৮/৬৪৯ খতিয়ানের ৯১১৭ নম্বর দাগের ২৩ শতক ভূমি গোরস্থানের জন্য নির্ধারিত। ২০১৮ সালের মে মাসে এ ভূমি দখল করে সাইনবোর্ড লাগান জনৈক জাকির চৌধুরী। এর প্রতিবাদ করলে জাকির চৌধুরী তাকে দেখে নেওয়ার হুমকি দেন। এ ঘটনায় তিনি এসএমপির কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। যার নম্বর হচ্ছে ১৬৬৪। তিনি বলেন, গোরস্থানের ওই ভূমি নিয়ে জেলা জজ ২য় আদালত সিলেটে একটি স্বত্ব মোকদ্দমা চলমান রয়েছে।
বাদল খান বলেন, ঝর্ণারপাড়ের বাসিন্দা মানিক মিয়ার পুত্র রাজন, শাহী ঈদগাহের মোটর ইঞ্জিনিয়ার কয়েস, কলবাখানি এলাকার এলিম ও শাহী ঈদগাহের ড্রাইভার রাজ্জাককে সাথে নিয়ে জাকির চৌধুরী গোরস্থানের জন্য নির্ধারিত ভূমির গাছপালা কেটে গ্যারেজ এবং দোকানপার্ট নির্মাণ করেন। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি বলে জানান বাদল খান। তিনি দখলকৃত ভূমি উদ্ধারে সংশ্লিষ্ট মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host