ঢাকা |
প্রকাশিত: 8:00 PM, January 13, 2020
ডেস্ক প্রতিবেদন : ‘আমার থেকেই শুরু’ এই শ্লোগানকে সামনে রেখে গড়ে উঠা সামাজিক সংগঠন ‘পরিবর্তন’ এর কার্যকরী কমিটির সভা রোববার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত হয়। নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য সভা সফলের লক্ষ্যে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়। সংগঠনের ভাইস প্রেসিডেন্ট আলী আক্তারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী শাহানা আক্তার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের ওর্গানাইজিং সেক্রেটারি আহমদ শামসুদ্দিন।
সভায় সংগঠনের চেয়ারম্যান প্রবাসী উদ্যোক্তা মিসবাহ আহমদ বলেন, সমাজ এবং দেশের কল্যাণে নির্ধারিত কিছু কর্মসূচিকে সামনে রেখেই কাজ করছে ‘পরিবর্তন’। বিগত ১ বছরের ধারাবাহিক কার্যক্রমের সফলতা এবং মানুষের অকুণ্ঠ সহযোগীতা নিয়েই আগামী কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে চায় এই সংগঠন। তিনি বলেন, আগামী ১৭ জানুয়ারি এই লক্ষ্যকে সামনে রেখেই সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় সিলেটের সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দের অংশ গ্রহণ এবং তাদের সুচিন্তিত মতামত নিয়েই গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম,কার্যকরি সদস্য ডা. মারুফ আহমদ, জাহাঙ্গির আলম চৌধুরী,স্বপন কর্মকার,মোমেন পাটওয়ারীসহ সংগঠনের অন্যন্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আগামী ১৭ জানুয়ারি সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ‘ভিক্ষুক মুক্ত সিলেট’ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host