ঢাকা |
প্রকাশিত: 9:18 PM, January 13, 2020
ডেস্ক প্রতিবেদন : সিলেটের সমাজ ও মানবাধিকার কর্মী এস রীনা দেবীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা অপহরণ মামলা প্রত্যাহার এবং অভিযোগকারীর বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহণের দাবী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
রোববার বেলা ১১টায় সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সামাজিক, সাংস্কৃতিক, সুশিল সমাজ এবং মানবাধিকার সংগঠনের কর্মীদের অংশগ্রহণে সিলেটের সুধীসমাজের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে মনিপুরী যুব সমিতির সভাপতি ধীরেন সিংহের সভাপতিত্বে মানবাধিকার কর্মী সমেন্দ্র সিংহের পরিচালনায় বক্তব্য রাখেন, সুশাসনের নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, ব্লাস্টের কোঅর্ডিনেটর এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম, বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদের সভাপতি কবি একে শেরাম, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তাহমিনা ইসলাম, এসপিএসের সাবেক সভাপতি আব্দুল মোনায়েম, বর্তমান সভাপতি ফরিদ আহমদ, বাংলাদেশ দলিত জনগোষ্ঠি অধিকার আন্দোলনের উপদেষ্টা লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক লাবলু বড়ুয়া, মানবাধিকার কর্মী লক্ষিকান্ত সিংহ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host