ঢাকা |
প্রকাশিত: 9:20 PM, January 13, 2020
ডেস্ক প্রতিবেদন : হোটেল সেক্টরে বাজার মূল্যের সাথে সংঙ্গতি রেখে নিম্নতম মাসিক বিশ হাজার টাকা বেতনের দাবিতে ও আগামী ১৬ ফেব্রুয়ারী সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন‘র মহানগর কমিটির ত্রিবার্ষীক সম্মেলন উপলক্ষে শাহ পরান থানা কমিটির উদ্যেগে বরিবার বিকাল ৫টা সময় নগরীর শিবগঞ্জস্থ এলাকা থেকে এক বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে শাহ পরান থানা কমিটির সভাপতি মো:শফিকুল ইসলামের সবাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আলা-আমিন হোসনের পরিচালনায়,
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি মো: আরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী সাবেক কাউন্সিলর মো: আব্দুল মতিন, হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক এম সফর আলী খান, এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো: জমির মিয়া, সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম উজ্জল, জেলা সদস্য হারুনুর রশিদ, জেলার প্রচার সম্পাদক মো: আকির হোসেন, জেলা ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: বশির মিয়া, শাহ পরান থানা কমিটির সহ সভাপতি শিহাব আহমদ, অর্থ সম্পাদক মো: দুদু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুল রাজ্জাক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের,দপ্তর সম্পাদক মো: মুজিব, প্রচার সম্পাদক মো: রাসেল,সহ সাংগঠনিক সম্পাদক মো: আখলু মিয়া, কার্যকারী সদস্য মো: সেলিম, জালালাবাদ থানা কমিটির উপদেষ্টা নবীর হোসেন আকাশ, সভাপতি মো: বাছিক মিয়া, সহ সভাপতি মো: সাগর আহমদ রুবেল, সহ আরোও অনেকে উপস্থিত ছিলেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, হোটেল সেক্টরে বাজার মূল্যের সাথে সংঙ্গতি রেখে নিম্নতম মাসিক বিশ হাজার টাকা মজুরি অভিলম্বে ঘোষনা ও তা কার্যকর করতে হাবে। বর্তমান দ্রব্যমূল্যের উর্ধগতীর বাজাওে রেষ্টেরেন্ট মালিকদের মন গড়া ভাবে দেওয়া। সামন্য বেতনের টাকা দিয়ে আমাদের সংসার পরিবার-পরিজন নিয়ে মাসের ১০দিনও চলেনা চলতে পাওে না। এমতাঅবস্থায় মানুষ হিসাবে বেচে থাকার প্রশ্নের বিশ হাজার টাকা মজুরি ঘোষনা করার জোড় দাবী জানানো হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host