ঢাকা |
প্রকাশিত: 9:26 PM, January 13, 2020
ডেস্ক প্রতিবেদন : রাজনৈতিক প্রতিহিংসামুলক মামলায় কারান্তরীণ কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শাহাব উদ্দিনের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে দেয়া ফরমায়েসী সাজা ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান তিনি। একই সাথে বিএনপি নেতা শাহাব উদ্দিন সহ ষড়যন্ত্রমুলক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তিনি।
এক বিবৃতিতে কামরুল হুদা জায়গীরদার বলেন, ফ্যাসিস্ট সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বাধাগ্রস্থ করতে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন চালাচ্ছে। গ্রেফতার নির্যাতন চালিয়ে শহীদ জিয়ার সৈনিকদের দমিয়ে রাখান যাবেনা। অবিলম্বে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শাহাব উদ্দিন সহ ষড়যন্ত্রমুলক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host