নগরীর লালবাজারে ৩দিন ব্যাপী মৎস্য মেলার উদ্বোধন

প্রকাশিত: 9:33 PM, January 13, 2020

নগরীর লালবাজারে ৩দিন ব্যাপী মৎস্য মেলার উদ্বোধন

ডেস্ক প্রতিবেদন :সিলেট নগরীর বন্দরবাজার লালবাজার মৎস্য বাজারে পৌষ সংক্রান্তি উপলক্ষে ৩ দিন ব্যাপি মৎস্য মেলার আয়োজন করা হয়েছে। লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ আয়োজিত উক্ত মেলা ১৩, ১৪, ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে। ১৩ জানুয়ারি সোমবার সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলজার আহমদ জগলুর পরিচালনায় মেলার ফিতা কেটে উদ্বোধন করেন সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আবু তাহের মোহাম্মদ সুয়েব, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর জাকির হোসেন, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ১ তৌফিক বক্স লিপন, সিটি কাউন্সিলর মোস্তাক আহমদ, সিটি কাউন্সিলর সইফুল আমিন বাকের, ফিফা সনদপ্রাপ্ত রেফারী ফয়জুল ইসলাম আরিজ, লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ সহ-সভাপতি আব্দুস সাত্তার, লালবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম, জহির উদ্দিন কুনু, আব্দুল মুক্তাদির, জাহিদ মাহমদ খান, নজরুল ইসলাম আফাজ, ছালাউদ্দিন, মামনুর রশিদ মামুন, হীরা আলম, মোস্তাক আহমদ, জুম্মান আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর