ঢাকা |
প্রকাশিত: 6:31 PM, January 18, 2020
ডেস্ক প্রতিবেদন : শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে শনিবার বার্ষিক ক্রীড়াসপ্তাহ ২০২০ উদ্বোধন হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গভর্ণিং বডির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারী আব্দুস শাকুর। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল ও কলেজ সেকশনের ইনচার্জ সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার । উপস্থাপনায় ছিলেন ক্রীড়া কমিটির আহবায়ক মোখলেছুর রহমান খান ।এর আগে সকাল ৯ টায় বালিকা শাখার ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়। এতে বক্তব্য রাখেন মাধ্যমিক শাখার ইনচার্জ জাকিয়া নুরী চৌধুরী, কলেজ শাখার ইনচার্জ মোর্শেদা আক্তার, নার্সারী শাখার কো-অর্ডিনেটর জাহানারা বেগম আক্তার ও ইংলিশ ভার্সনের ইনচার্জ সেলিনা আক্তার ক্রোড়ী।
প্রধান অতিথির বক্তব্যে গভর্ণিং বডির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান বলেন খেলাধুলা হলো পাঠ্যক্রমের একটা অংশ। তিনি আরো বলেন লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায়ও অংশ নিতে হবে। তিনি বলেন আগামী প্রজন্মকে মেধাবী ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে লেখাপড়া ও খেলাধুলার কোনোবিকল্প নেই।পওে তিনি সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host