ঢাকা |
প্রকাশিত: 6:39 PM, January 18, 2020
ডেস্ক প্রতিবেদন : বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সভাপতি এডভোকেট এ.টি.এম ফয়েজ সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং ফোরামের যুগ্ম সম্পাদক এডভোকেট মোঃ ফজলুল হক সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ফোরামের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জুবের আহমদ আহমদ খান, সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইকবাল আহমদ বলেন, ঐতিহ্যবাহী সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক সহ সংখ্যাগরিষ্ট পদে জাতীয়তা আইনজীবী ফোরাম নেতৃবৃন্দের বিজয় একটি মাইলফলক। সিলেটের আইনজীবীগণ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছেন। এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। নবনির্বাচিত নেতৃবৃন্দের মাধ্যমে সিলেট জেলা বারের সার্বিক উন্নয়ন, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও আইনজীবীদের স্¦ার্থ সংরক্ষনে সহায়ক ভুমিকা পালিত হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host