ঢাকা |
প্রকাশিত: 6:44 PM, January 18, 2020
ডেস্ক প্রতিবেদন : শীতার্ত মানুষ আমাদের সমাজের অংশ সকলের সহযোগীতায় একজন মানুষের শীত নিবারন করতে পারি তাহলে সেটা হবে পূর্ন্যের কাজ। সমাজের সকলকে যার যার অবস্থান দুঃস্থ অসহায় শীতার্তের মানুষের কল্যানে এগিয়ে আসতে হবে। বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা রক্ষা ও সমাজ কল্যান সংস্থা সিলেটের উদ্যোগে শীতবস্ত্র বিতরনকালে বক্তারা একথা বলেন।
১৭ জানুয়ারি শুক্রবার বিকালে শহরতলীর বালুচরে বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা রক্ষা ও সমাজ কল্যান সংস্থার পক্স থেকে অসহায় দরিদ্র মানুষের মধ্যে “শীতবস্ত্র বিতরণ” করা হয়।
বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা রক্ষা ও সমাজ কল্যান সংস্থার সহ সভাপতি কাজী মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ হোসেন জামানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংস্থার সভাপতি যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা শেখ গয়াস উদ্দিন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠণের উপদেষ্টা আব্দুল ওয়াদুদ, কামাল আহমদ, মাজহারুল হক চৌধূরী ও কমর উদ্দিন খান।এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট মুহিবুর রহমান, ফয়জুর রহমান ফয়েজ, ফজলুল হক চৌধূরী, সাবু আহমদ, মাওলানা সাদুঘুর রহমান, ইমরান উদ্দিন, সিরাজুল ইসলাম ও আল ইসলাহ ক্লাবের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম প্রমূখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host