ঢাকা |
প্রকাশিত: 9:39 PM, January 21, 2020
ডেস্ক প্রতিবেদন : সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদকে গ্রেফতারের প্রতিবাদে নগরীতে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল। মিছিলটি সোমবার রাতে নগরীর বন্দরবাজার এলাকায় অনুষ্ঠিত হয়। মিছিলে জেলা ও মহানগর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃবৃন্দ।
.
সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক আহ্বায়ক নজিবুর রহমান নজিবের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহনেওয়াজ বক্ত তারেকের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা ও মহানগর যুবদলের সদস্যদের মধ্য থেকে আনোয়ার হোসেন মানিক, আক্তার আহমদ, তফাজ্জল হোসেন বেলাল, আশরাফ উদ্দীন ফরহাদ, সাহিবুর রহমান সুজান, রুহুল কুদ্দুস চৌধুরী হামজা, আব্দুল্লাহ সফি সাহেদ, লিটন আহমদ, অলি চৌধুরী, কয়েছ আহমদ, কল্লোল জ্যোতি বিশ^াস জয়, মির্জা সম্রাট, উসমান গনী, জিএম বাপ্পি, রেজওয়ান আহমদ, আমিনুল ইসলাম আমীন ও এস.এম পলাশ প্রমুখ।
.
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী বাকশালী সরকার বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমুলক মামলায় ফরমায়েসী সাজা দিয়ে কারাগারে আটকে রেখেছে। নেত্রীর মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বাধাগ্রস্থ করতেই জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার নির্যাতন চালিয়ে কোন লাভ নেই। দেশনেত্রী মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত দেশপ্রেমিক জনতার আন্দোলন চলবে। অবিলম্বে মকসুদ আহমদ সহ ষড়যন্ত্রমুলক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host