লকডাউনে রিকশাই শেষ ভরসা

প্রকাশিত: 6:04 PM, April 5, 2021

লকডাউনে রিকশাই শেষ ভরসা

লকডাউনের প্রথম দিন সোমাবার সকাল থেকেই নগরের বিভিন্ন সড়কে প্যাডেল রিকশা, ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা ব্যাপক যাতায়াত চোখে পড়ে। জেলা ভিত্তিক দূরবর্তী যাতায়াতের ক্ষেত্রে অটোরিকশাকে বেছে নিয়েছেন যাত্রীরা। আর কাছাকাছি যাওয়া আসার জন্য মূলত ব্যাটারি চালিত বা প্যাডেল রিকশাই ব্যবহার হচ্ছে বেশি। ছবিটি নগরের আম্বরখানা পয়েন্ট থেকে ক্যামেরাবন্দী করেছেন কামাল হোসেন মিঠু।


নিজস্ব প্রতিবেদক
করোনা সংক্রমণ প্রতিরোধে সোমবার ভোর থেকে সারাদেশে লকডাউন শুরু হয়েছে। থাকবে আগামী এক সপ্তাহ পর্যন্ত। লকডাউনে বন্ধ রয়েছে গণপরিবহন। এর সাথে যুক্ত হয়েছে ট্রেনও। কিন্তু এ অবস্থায়তো আর জনজীবন থেমে থাকতে পারে না। প্রয়োজনের তাগিদে মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হচ্ছে ও হবে। সুতরাং, গণপরিবহনের পরিবর্তে বিকল্প বাহন হিসেবে মানুষ রিকশাকেই শেষ ভরসা হিসেবে দেখছেন।

 

সোমাবার সকাল থেকেই নগরের বিভিন্ন সড়কে প্যাডেল রিকশা, ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা ব্যাপক যাতায়াত চোখে পড়ে। জেলা ভিত্তিক দূরবর্তী যাতায়াতের ক্ষেত্রে অটোরিকশাকে বেছে নিয়েছেন যাত্রীরা। আর কাছাকাছি যাওয়া আসার জন্য মূলত ব্যাটারি চালিত বা প্যাডেল রিকশাই ব্যবহার হচ্ছে বেশি।
জানা যায়, চলমান লকডাউনে সীমিত পরিসরে খোলা রয়েছে সরকারি-বেসরকারি অফিস। আর এসকল অফিসে কর্মরতদের পরিবহন সুবিধা দিতে সড়কজুড়ে ভিড় জমাচ্ছে রিকশা, সিএনজিচালিত অটোরিকশার মতো যান।

 

সোমবার নগরের আম্বরখানা, চৌহাট্টা, রিকাবিবাজার, জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট, উপশহর, টিলাগড়, শিবগঞ্জ, নাইওরপুল, মেডিকেল, মদিনা মার্কেট, পাঠানটুলাসহ একাধিক এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

 

তবে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলীতে গিয়ে জানা যায়, সকাল থেকে সিলেট বাইরে কোনো বাস ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে বিভিন্ন পরিবহনের কাউন্টারগুলো। তবে কদমতলী এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ভিড় লক্ষ করা গেছে।

 

এদিকে যাত্রী বহনে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলেও অভিযোগ উঠেছে।

 

তাদের অভিযোগ, দেশে সাত দিনের লকডাউন দিলেও আমাদের অফিস তো খোলা। আর অফিসেতো যেতেই হবে। এদিকে আজ হঠাৎ করেই রিকশা চালকরা কয়েকগুণ বেশি ভাড়া চাচ্ছেন। বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিয়ে হলেও গন্তব্যে সময় মতো পৌঁছাতে হবে।

 

করোনাভাইরাসের বিস্তার রোধে এক সপ্তাহের লকডাউনের ঘোষণা দিয়ে রোববার দুপুরে প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে ৫ থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত অবশ্যই পালনীয় ১১ দফা নির্দেশনা জারি করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর