ঢাকা |
প্রকাশিত: 9:20 PM, April 28, 2021
বিজয়ের কণ্ঠ ডেস্ক
দেশব্যাপী আন্দোলনের নামে তাণ্ডব, জ্বালাও-পোড়াওয়ে সশরীরে নেতৃত্ব দেয়ার অভিযোগে হেফাজতে ইসলামের নেতা হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে (৪৩) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ।
বুধবার (২৮ এপ্রিল) রাজধানীর ভাটারা থানা এলাকার ওয়াসা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আ. আহাদ নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ভয়াবহ সহিংসতায় নেতৃত্ব দিয়েছিলেন হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী। এছাড়া সম্প্রতি দেশব্যাপী হেফাজতে ইসলামের আন্দোলনের নামে রাজধানীর বিভিন্ন এলাকায় সহিংসতায় সশরীরে নেতৃত্ব দেন গ্রেপ্তার কাশেমী। তিনি হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির কার্যকরী সদস্য ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host