ঢাকা ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১
জগন্নাথপুর সংবাদদাতা
বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জয়নুল হককে (৪২) গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। শনিবার তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি হেফাজতে ইসলামের একজন কর্মী বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত জয়নুল হক উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর আগুনকোণা গ্রামের মৃত ছুফি মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে জগন্নাথপুরে পাটলী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে জয়নুল হককে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত ১৮ মে জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর হাফিজ মাওলানা ইউসুফ আলীর বাড়িতে জমিয়ত উলামায়ে ইসলামের নেতারা গোপন বৈঠক করে সরকারবিরোধী তৎপরতা ও নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে নাশকতার তৎপরতার অভিযোগে হেফাজতে ইসলামের তিনজনকে আটক করেছিল। ওই ঘটনায় ১৬ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি জয়নুল হক।
জগন্নাথপুর থানার উপ-পরির্দশক (এসআই) রাজিব আহমদ বলেন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতায় আইনে আসামির বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতকে কারাগারে পাঠানো হয়েছে। ইতোমধ্যে এই মামলার আরও ৫ আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host