দোয়ারায় মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১

দোয়ারায় মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

দোয়ারাবাজার সংবাদদাতা
সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের উষাইরগাঁও গ্রাম থেকে বীর মুক্তিযোদ্ধা কালাশাহ’র (৭৫) লাশ উদ্ধার করা হয়। তিনি দোহালীয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের মৃত আব্দুল বারিকের পুত্র।

 

পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা কালাশাহ দীর্ঘদিন ধরে উষাইরগাঁওয়ে তার মেয়ের বাড়িতে থাকতেন। রোববার ভোর ৪টার দিকে ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান তার স্ত্রী। পরে বসতঘরের ভেতরের বারান্দায় কালাশাহকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে দোয়ারাবাজার থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ বীর মুক্তিযোদ্ধা কালাশাহ’র লাশ উদ্ধার করে।

 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলার ধর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে এখন ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর