নাশকতার আশংকায় ছাতকে বিএনপির ১৫ নেতাকর্মী আটক

প্রকাশিত: 4:46 PM, December 27, 2018

নাশকতার আশংকায় ছাতকে বিএনপির ১৫ নেতাকর্মী আটক

ছাতক সংবাদদাতা
ছাতকে নাশকতার আশংকায় পুলিশের অভিযানে ১৫ জন বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে থানা পুলিশ।

আটককৃতরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থীর ভাই, ব্যবসায়ী কুতুবুর রহমান চৌধুরী, বিএনপি নেতা সদরুল আমিন সোহান, সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, বিএনপি নেতা আজাদ রাব্বানী, আব্দুর রউফ, গাজী মিলটন, সাবেক মেম্বার কামাল হোসেন, ইসলাম ফিরোজ, জাহাঙ্গীর আলম, গৌছ মিয়া, সালেহ আহমদ, বাবুল আহমদ, আশরাফ আহমদ, তাইয়বুর রহমান . আবুল ফজল ও আব্দুর রশিদ ভুট্টু।

ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, নাশকতার আশংকায় তাদের আটক করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর