ঢাকা |
প্রকাশিত: 12:59 PM, March 25, 2025
তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ এ নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জেলা পর্যায়ের এক নেতাকে আটক করেছে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি।
রবিবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ট্যাকেরঘাট বড়ছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ওই নেতার নাম আউয়াল মিয়া। তিনি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক ও উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের মো. রহিম মিয়ার ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host