ঢাকা |
প্রকাশিত: 9:04 PM, April 16, 2025
শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক শহিদ মিয়া(৩৭) কে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশ। শহিদ মিয়া উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের তেরহাল গ্রামের হাফিজুর রহমানের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে নিষিদ্ধ দল সংক্রান্ত দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় শহিদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host