ঢাকা |
প্রকাশিত: 7:24 PM, May 7, 2025
ধর্মপাশা সংবাদদাতা
সুনামগঞ্জের ধর্মপাশায় গাছ থেকে পড়ে শরিফুল ইসলাম রাহুল নামে ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের শিংপুর গ্রামের নতুন পাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। রাহুল ওই গ্রামের কাঠমিস্ত্রী আমিরুল ইসলামের একমাত্র ছেলে।
জানাযায়, রাহুল বুধবার সকালে তাদের বাড়ির পাশ্ববর্তী প্রতিবেশীর বাড়িতে একটি গাছে ওঠে। পরে গাছের ডাল ভেঙে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ধর্মপাশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাহুলের বাবা আমিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host