ঢাকা ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫
শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জের পাইকাপনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আর্থিক অনুদান নিয়ে এগিয়ে এসেছে আব্দুল্লাহ ফাউন্ডেশন। শুক্রবার (১৬ মে) বিকেল ৩টায় ভুক্তভোগী পরিবারের হাতে এ অর্থ প্রদান করা হয়।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াসিন খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াত আমির হাফেজ আবু খালেদ, ফাউন্ডেশন চেয়ারম্যান গোলাব হাসান হেলেন, সংগঠক জনাব সাইদুল ইসলাম সাঈদ, রহমান উদ্দিন, আবুল হোসাইন, মমরাজ মিয়া, আব্দুল কুদ্দুস, সাইফুল ইসলাম তামিম, ফয়সাল আহমেদ সহ আরো অনেকে।
প্রধান অতিতি ইয়াসিন খান বলেন, মহান আল্লাহতায়ালা যেন এই কাজগুলো কবুল করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ধৈর্য ধরার তৌফিক দান করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host