সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু

প্রকাশিত: 7:16 PM, May 18, 2025

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইজিবাইক চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিদ্যুতের সার্ভিস লাইনে বাঁশ দিয়ে বাড়ি মারলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। রোববার (১৮ মে) সকাল সাড়ে ১০ টায় সুনামগঞ্জ পৌর শহরের ২নং ওয়ার্ডের হাসপাতাল রোড এলাকার এডভোকেট শাহীনুর রহমান শাহীনের দ্বিতীয় তলার ছাদের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সানি মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ পৌর শহরের ২ নং ওয়ার্ডের মৃত ফারুক মিয়ার ছেলে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মত রোববার সকালে সানি মিয়া গ্যারেজ থেকে ইজিবাইক বের করতে গিয়ে দেখেন গ্যারেজে বিদ্যুৎ নেই। পরে বাঁশ নিয়ে দ্বিতীয় তলার ছাদের উপরে উঠে সার্ভিস লাইনে বাড়ি মারলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ওসি আবুল কালাম জানান, নিহতের ঘটনায় সদর মডেল থানাকে কেউ অবগত করেননি। তবে লাশ উদ্ধারের জন্য ফোর্স পাঠাচ্ছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর