দিরাইয়ে ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ

প্রকাশিত: 9:56 PM, July 19, 2025

দিরাইয়ে ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ

দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহীদদের রুহের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থ্যতা কামনায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি অংশ হিসাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯জুলাই) বাদ যোহর দিরাই থানা জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন দিরাই থানা জামে মসজিদের ইমাম মাওলানা হাসান আলী।
এসময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুর আহমদ তালুকদার, দিরাই কলেজ ছাত্রদল সদস্য শাহ মিনহাজ নুর, ছাত্রনেতা আশরাফ উদ্দিন, মোঃ দিদার রহমান, চরনারচর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি শাহীন আফ্রিদি, শাহীনুর রহমান, শাহীন শেখ, সুইটন তালুকদার, আজমান, জসিম উদ্দিন মড়ল সহ দিরাই উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর