কোম্পানীগঞ্জে মুক্তিযোদ্ধা দলের কমিটি অনুমোদন

প্রকাশিত: 7:43 PM, July 21, 2025

কোম্পানীগঞ্জে মুক্তিযোদ্ধা দলের কমিটি অনুমোদন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের কমিটি প্রকাশিত হয়েছে। হাজী আব্দুল মন্নানকে সভাপতি, হাজী আজির উদ্দিন মেম্বারকে সাধারণ সম্পাদক ও নিজাম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে। দুই বছর মেয়াদী ওই কমিটিতে সদস্য সংখ্যা মোট ৮১ জন।
গত ১৮ জুলাই সিলেট জেলাবিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শামিম আহমদ হেলালী ও জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক শামিম সিদ্দিকির স্বাক্ষরে এ কমিটি অনুমোদিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর