ঢাকা |
প্রকাশিত: 4:35 PM, January 20, 2019
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীদের অর্থায়নে শ্রীরামসী মহিলা মাদরাসার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার মাদরাসা প্রাঙ্গনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
শ্রীরামসি গ্রামের প্রবীণ মুরব্বী চমক আলীর সভাপতিত্বে এবং তানজির আলম তামিম ও আলী কাউছার এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আলী আক্কাস। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা।
অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন সৈয়দপুর দারুল হাদিস মাদরাসার প্রিন্সিপাল হাফিজ ফখরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর টাইটেল মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ আবু আলী, শ্রীরামসি হাইস্কুল এন্ড কলেজের অধ্য হাজের আলী, শ্রীরামসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক আবদুল মালেক, সমাজকর্মী লিলু মিয়া, মাহবুব হোসেন, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আবুল হাছান প্রমূখ।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র ছাদিক আহমেদ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host