ঢাকা ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৬
সুনামগঞ্জ প্রতিনিধি
তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষকের নাম আজগর আলী (৫৫)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের ইসমাইলের ছেলে।
সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বিন্নাকুলি গ্রামের আব্দুল হকের বাড়ির পশ্চিম পাশে যাদুকাটা নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের ছেলে সৈয়দ ওরফে শহীদ জানান, রবিবার রাত প্রায় ১০টার দিকে তার বাবা ও মা একসঙ্গে মিয়ারচর কবরস্থান সংলগ্ন একটি দোকানে চা পান করেন। পরে তার মা বাড়িতে ফিরে এলেও তার বাবা আর বাড়িতে ফেরেননি। সকালে স্থানীয়দের মাধ্যমে নদীর পাড়ে তার বাবার লাশ পড়ে থাকার খবর পান তারা।
তিনি আরও বলেন, আমার বাবা কৃষিকাজ করে সংসার চালাতেন। আমরা গরিব মানুষ। আমার বাবাকে কেউ খুন করে নদীতে ফেলে দিয়েছে। আমি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। নিহতের বাম হাতে গভীর আঘাতের চিহ্ন এবং মাথায় ছিদ্রসহ কাটা-ছেঁড়া জখমের চিহ্ন রয়েছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host