ঢাকা ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬
সুনামগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জে মসজিদের মোতাওয়াল্লী ও আমদাবাজ কওমি মাদ্রাসার সভাপতি বিশিষ্ট সমাজসেবক মো নুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমসূচী পালিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বিকেল ৫ টায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের আমদাবাজ গ্রামবাসির একাংশের উদ্যোগে আমদাবাজ গ্রামের খেলার মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কমসূচীতে গ্রামের বিভিন্ন শ্রেণীপেশার প্রায় শতাধিক লোকজন অংশ নেয়।
মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন,আমাদের গ্রামের মসজিদ এবং মাদ্রাসার নিচু জায়গা ভরাট করার জন্য পঞ্চায়েতি ভূমি থেকে মাটি উত্তোলন করে ভরাট করা অবস্থায় একটি কুচক্রি মহল সভাপতি মো নুরুল ইসলাম সহ গ্রামের পঞ্চায়েত বর্গের বিরুদ্ধে অন্যত্র মাটি বিক্রি করার অভিযোগ তুলেছেন। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। আমরা ঐ কুচক্রি মহলের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাই।
মসজিদের মোতাওয়াল্লী ও কওমি মাদ্রাসার সভাপতি মো নুরুল ইসলাম বলেন,মসজিদ ও মাদ্রাসার নিচু জায়গা ভরাট করার জন্য গ্রাম্য পঞ্চায়েতবর্গের সিদ্ধান্তে পঞ্চায়েতি পতিত রকম ভূমি থেকে মাটি উত্তোলন করে মসজিদ এবং মাদ্রাসায় কিছু মাটি ফেলেছি। কিন্তু একটি কুচক্রি মহল পরিবেশ মন্ত্রনালয়ের কর্মকর্তা শাহরিয়ার নামে ০১৩৪৪৭০৯৮৭২ নাম্বারে ফোন দিয়ে হাসারচর গ্রামের আস্কননুর মিয়ার ছেলে রেজাউল করিমের বিকাশে পাঁচ হাজার টাকা ঘুষ দেওয়ার জন্য বলেন। টাকা না দিলে
আমি সহ পঞ্চায়েতবর্গের বিরুদ্ধে অপপ্রচার সহ হয়রানির হুমকি দেন। এই অপপ্রচারকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবি জানাই।
এ সময় বক্তব্য রাখেন,হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রমা কান্ত দাস, আব্দুল হাসিম, মাসুক মিয়া,তকবির আলী,জানে আলম,মোহাম্মদ আলী, সফিনুর, আব্দুল মতিন, আব্দুল মজিদ, আকবর আলী, আলী আকবর, নুরুল ইসলাম, দোলন, তানভীর আহমেদ, শহীদুল ইসলাম, শাকিল মিয়া প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host