জকিগঞ্জের বারহালে মাদক, জুয়া, কিশোর গ্যাংসহ সকল অপরাধের বিরুদ্ধে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৬

জকিগঞ্জের বারহালে মাদক, জুয়া, কিশোর গ্যাংসহ সকল অপরাধের বিরুদ্ধে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

হাফিজুল হক অনিক :

সিলেটের জকিগঞ্জ উপজেলার ১ নং বারহাল ইউনিয়ন যুব সমাজ কর্তৃক আয়োজিত মাদক, জুয়া, চাঁদাবাজি, অনলাইন ক্যাসিনো ও কিশোর গ্যাংসহ সকল অপরাধের বিরুদ্ধে সচেতনতামূলক সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৭টায় বারহাল বাসস্ট্যান্ডে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জনাব জুবের আহমদ। এরপর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বারহাল ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জনাব তাসকিন আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে আহমদ জিবান সহ আরো অনেকে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জনাব মাজেদ আহমদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুর রাজ্জাক সাহেবসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র জনাব ইকবাল আহমদ তাপাদার। উপস্থিত ছিলেন বারহাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব সালিকুর রহমান (মেম্বার), বারহাল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব নুরুল হক খান, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জনাব ওলী চৌধুরী, হাজী সিদ্দিকুর রহমান শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব বুরহান উদ্দিন (রনি) এবং সিলেট জেলা বিএনপির অন্যতম নেতা জনাব তাজ উদ্দিন তাজিমসহ বারহাল ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা মাদক, জুয়া, চাঁদাবাজি, অনলাইন ক্যাসিনো ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা তুলে ধরে এসব অপরাধ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রশাসনের পক্ষ থেকে মাদক ও সকল অপরাধ দমনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। এলাকার মানুষের প্রত্যাশা—মাদকের কারণে আর কোনো তরুণের জীবন যেন নষ্ট না হয়।

বারহাল যুব সমাজের এই উদ্যোগ এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে। তাদের এই প্রচেষ্টা একটি মাদকমুক্ত, অপরাধমুক্ত ও সুন্দর সমাজ গঠনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর