জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২৬

জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে।

এরই অংশ হিসেবে জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নির্দেশনায় এসআই মো. মোরশেদ আলম, পিএসআই খাইরুল ইসলাম ভূইয়া, এএসআই রমজান আলী ও এএসআই মোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানাধীন ১নং বারহাল ইউনিয়নের মাইজগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মাইজগ্রামস্থ এনাম উদ্দিন ভ্যারাইটিজ স্টোরের সামনে পাকা রাস্তা থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কয়ছর আহমেদ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
তিনি ফতেপুর গ্রামের মৃত পাখি মিয়ার ছেলে।

এ ঘটনায় জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২, তারিখ ১৪ জুন ২০২৬। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর