মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে উবায়দুল্লাহ ফারুকের শোক

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৬

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে উবায়দুল্লাহ ফারুকের শোক

মীম সালমান: সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন ও সমাজসেবক মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী (রহ.) এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক।

এক শোকবার্তায় তিনি বলেন, মরহুম মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন একজন নিভৃতচারী মানবদরদী জনপ্রতিনিধি। শিক্ষা ও সমাজসেবায় তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বলেন, মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দেন। আমিন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর