ঢাকা |
প্রকাশিত: 11:53 PM, June 15, 2026
গত ১২/১১/২০২৪ ইং তারিখ হইতে ১৯/০৫/২০২৬ ইং তারিখের মধ্যবর্তী বিভিন্ন সময়ে আসামী রাজু আহমদ (২৮), পিতা: মৃত আব্দুন নূর, সাং-রামপুর , থানা-কানাইঘাট, জেলা –সিলেট ভিকটিম (২৬)কে বিয়ের প্রলোভন দেখাইয়া ধর্ষণ করিয়া আসিতেছে। অদ্য ইং ১৫/০৬/২০২৬ তারিখ ভিকটিম থানায় আসিয়া বিবাদী রাজু আহমদ (২৮) এর বিরুদ্ধে এজাহার দায়ের করেন। বাদীনির দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে কানাইঘাট থানায় মামলা রুজুর প্রেক্ষিতে জনাব মো: আমিনুল ইসলাম অফিসার ইনচার্জ, কানাইঘাট থানার দিক নির্দেশনায় এসআই (নি:)মো: কবির হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী রাজু আহমদ (২৮)কে কানাইঘাট থানাধীন রামপুর সাকিন হইতে গ্রেফতার করা হয়। অদ্য ধৃত আসামীকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host