কানাইঘাট পুলিশের বিশেষ অভিযানে ৫০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার সহ গ্রেফতার ০১

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২৬

কানাইঘাট পুলিশের বিশেষ অভিযানে ৫০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার সহ গ্রেফতার ০১

মো: আমিনুল ইসলাম অফিসার ইনচার্জ, কানাইঘাট থানার দিক নির্দেশনায় এসআই (নি:) সোহাগ চৌধুরী, এএসআই (নি:) একে.এম জিয়াউল হক, এএসআই (নি:) সেকান্তর টুটুল সঙ্গীয় ফোর্সসহ ইং ১২/০৬/২০২৬ তারিখ ১০:৩০ ঘটিকার সময় কানাইঘাট থানাধীন কানাইঘাট পৌরসভার অন্তর্গত রায়গড় সাকিনস্থ পল্লী বিদ্যুৎ অফিসের মোড়ে পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট করাকালে সুরইঘাট হইতে আগত ০২টি অটোরিক্সা গাড়ী থামানোর জন্য সিগন্যাল দিলে পুলিশের উপস্থিতি দেখিয়া অটোরিক্সা থামাইয়া গাড়ি হতে ০৩ (তিন) জন লোক পালানোর চেষ্টাকালে আসামী ১। তারেক আহমদ (২০), পিতা-গিয়াস উদ্দিন, সাং-বড় চতুল, থানা-কানাইঘাট, জেলা-সিলেটকে ধৃত করা হয়। এছাড়াও আসামী ২| কয়েছ (৩৭), পিতা-মৃত শাহজাহান, সাং-বড় চতুল (অটোরিক্সা চালক), ৩| রুমান আহমদ (২৫), পিতা-আব্দুল মন্নান ওরফে মনাফ, সাং-বাগড়া, উভয় থানা-কানাইঘাট, জেলা-সিলেটদ্বয় কৌশলে পালিয়ে যায়। ধৃত আসামী তারেক আহমদ এর চালিত অটোরিক্সা হইতে ০৬ বস্তা ভারতীয় চিনি এবং পলাতক আসামী কয়েছ আহমদ এর ফেলে যাওয়া অটোরিক্সা হইতে ০৪ বস্তা ভারতীয় চিনিসহ সর্বমোট ১০ বস্থা ভারতীয় চিনি, প্রতিটি বস্তায় ৫০ (পঞ্চাশ) কেজি করে মোট (৫০x১০)= ৫০০ (পাঁচশত) কেজি ভারতীয় চিনি, প্রতি কেজি চিনির আনুমানিক মূল্য-১০০/- টাকা করে সর্বমোট (৫০০x১০০)= ৫০,০০০/ (পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার পূর্বক ০২ টি অটোরিক্সা গাড়ীসহ জব্দ করেন। এ ঘটনায় কানাইঘাট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। পলাতক আসামীদ্বয়কে গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা অব্যাহত। অদ্য ধৃত আসামীকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর