১০৯ নাম্বারে ফোন : দিরাইয়ে বাল্যবিবাহ পণ্ড

প্রকাশিত: 1:46 PM, February 7, 2019

১০৯ নাম্বারে ফোন : দিরাইয়ে বাল্যবিবাহ পণ্ড

নিজস্ব প্রতিবেদন
মোবাইল ফোনের ১০৯ নাম্বারে ফোন দিয়ে বাল্যবিয়ে থেকে রেহাই পেয়েছে সুনামগঞ্জ জেলার দিরাইয়ের এক ছাত্রী। সে উপজেলার রাজানগর কেসিপি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বিবাহ ভেঙে দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বিশ্বজিৎ দে।

জানা যায়, বুধবার উপজেলার রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামে বাল্যবিয়ের আয়োজন করে ছাত্রীর পরিবার। এসময় মহিলা বিষয়ক অধিদফতরের জাতীয় হেল্প লাইন ১০৯ নাম্বারে এক ব্যক্তি ফোন করে বাল্যবিয়ের বিষয়টি জানালে ঊর্ধ্বতন কর্তৃপ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম মহোদয়কে অবগত করেন। তাঁর নির্দেশে প্রশাসনের লোকজন জাহানপুর গিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সৌম্য চৌধুরীসহ এলাকাবাসীর সহযোগিতায় বাল্যবিয়ে বন্ধ করেন।

মেয়েটির বাবা লিখিত অঙ্গীকার করেছেন ১৮ বছরের আগে তিনি তার মেয়েকে বিয়ে দেবেন না।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর