দেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান অবিস্মরণীয় : দানবীর ড. রাগীব আলী

প্রকাশিত: 1:54 PM, June 17, 2019

দেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান অবিস্মরণীয় : দানবীর ড. রাগীব আলী

কিডনী রোগীকে প্রবাসীদের অর্থ প্রদান


সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ও ট্রাস্টি বোর্ডের আজীবন সভাপতি, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দানবীর ড.রাগীব আলী বলেছেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান অবিস্মরণীয়। দেশের শিক্ষা, চিকিৎসা, দারিদ্র বিমোচন, মানবিক বিপর্যয়সহ সকল ক্ষেত্রে প্রবাসীদের সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করে।

তিনি শুক্রবার বিকেলে নগরের সোবহানীঘাটস্থ আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সংযুক্ত আরব আমিরাত শাখার সাবেক সভাপতি হাফিজ আব্দুল হকের দু’টি কিডনী বিকল হওয়ায় তার চিকিৎসার জন্য তাকে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশী ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ এবং আত্মীয়-স্বজনের দেয়া চিকিৎসার জন্য ১০ হাজার দেহরাম অর্থাৎ ২ লক্ষ ৩০ হাজার ২শত টাকার চেক হস্তান্তরকালে তিনি একথা বলেন।

সংযুক্ত আরব আমিরাত সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি হাফিজ আব্দুল হকের দু’টি কিডনী বিকল হয়ে পড়ায় নগরের সোবহানীঘাটস্থ আল হারামাইন হাসপাতালে ৫ম তলায় ৫১৫ নম্বর কেবিনে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শামছুদ্দিন খান ও দুবাই প্রবাসী সংগঠক নূরুল হক মাধ্যমে প্রাপ্ত সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের পাঠানো এই চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ও ট্রাস্টি বোর্ডের আজীবন সভাপতি দানবীর ড. রাগীব আলী। এসময় তিনি তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং সর্ব শক্তিমান আল্লাহর দরবারে তার আশু আরোগ্যের জন্য দোয়া করেন। এসময় নেতৃবৃন্দ সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে হাফিজ আব্দুল হকের চিকিৎসায় সাধ্যমত সহযোগিতার আশ্বাস দেন।

চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন- সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও ট্রাস্টি বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়েছুর রহমান চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য, কেন্দ্রীয় আজীবন সদস্য ও সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, কেন্দ্রীয় আজীবন সদস্য ও দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার এম. আহমদ আলী, হাফিজ আব্দুল হকের স্ত্রী রোকসানা হক, পুত্র জাহেদ আহমদ, জুনেদ আহমদ, খালেদ আহমদ, বাবুল আহমদ ও ভাই শেখ বুরহান উদ্দিন এবং মানবাধিকার কর্মী ইউসুফ শেলু এ সময় উপস্থিত ছিলেন।

পরে দানবীর ড. রাগীব আলী আল হারামাইন হাসপাতালের বিভিন্ন দিক ঘুরে দেখেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের মানুষের স্বাস্থ্য সেবায় অবদানের জন্য ধন্যবাদ জানান। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর