ইলিয়াস আলীর সন্ধান কামনায় ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের মিলাদ ও দোয়া

প্রকাশিত: 2:29 PM, June 17, 2019

ইলিয়াস আলীর সন্ধান কামনায় ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের মিলাদ ও দোয়া

কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ জুন) বাদ আছর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পাশাপাশি বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থতা, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের সুস্থতা কামনা এবং প্রয়াত রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও সাবেক কাউন্সিলর দিনার খান হাসুর পিতার রুহের মাগফেরা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও ইলিয়াছ মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক শেখ মখন মিয়া চেয়ারম্যান, জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আহমদসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর