ঢাকা |
প্রকাশিত: 3:12 PM, June 17, 2019
নানা আনুষ্ঠানিকতা আর উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ইসকন সিলেটে অনুষ্ঠিত হলো সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথদেবের স্নানযাত্রা। দিনব্যাপী এই স্নানযাত্রায় হাজারো ভক্ত ও পুণ্যার্থী অংশ নেন।
সোমবার দুপুর ১২ টায় ইসকন সিলেটে স্নানযাত্রা অনুষ্ঠিত হয়।
স্নানযাত্রা উপলক্ষে সিলেট ইসকন মন্দিরে দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার ভোরবেলা মঙ্গল আরতির মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, সকালে গুরুপুজা, স্নানযাত্রা মাহাত্ম্য আলোচনা ও নামসংকীর্ত্তন সহ মহাপ্রসাদ বিতরণ।
প্রতিবছর আষাঢ় মাসের জ্যৈষ্ঠী পূর্ণিমা তিথিতে জগৎজীবের কল্যাণের জন্য পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ জগতের নাথ জগন্নাথরূপে প্রকাশিত হন। ভগবান কেবল প্রকাশিত হয়েই কৃপা করেন নি, এমনকি তার আবির্ভাব দিবসটিকেও মহিমান্বিত করার মাধ্যমেও কৃপা প্রকাশ করেছেন। এদিন অনুষ্ঠিত হয় স্নানযাত্রা মহোৎসব। এই স্নানযাত্রাকে কেন্দ্র করে হাজারো ভক্তের আগমনে মুখরিত হয়ে ওঠে ইসকন সিলেট মন্দির প্রাঙ্গণ। স্নানযাত্রার পরে বিতরণ করা হয় মহাপ্রসাদ। দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে ভক্ত ও পূর্ণার্থীরা আসেন এই স্নানযাত্রায় অংশ নিতে।
ইসকন বাংলাদেশের অন্যতম সন্ন্যাসী শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ জানান, হাজারো মানুষের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। কয়েক হাজার ভক্তের সমাবেশে দুধ দিয়ে স্নান করানো হলো জগন্নাথদেবকে। আগামী ৪ জুলাই রথযাত্রা। সেদিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানী মন্দির থেকে মাসির বাড়ি পাড়ি দেবেন রথে চড়ে। ঐদিন রথকে টেনে নিয়ে যাবেন ভক্তেরা। তারই প্রস্তুতির প্রথম পর্ব জগন্নাথদেবের স্নানযাত্রা। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host