সিলেটে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

প্রকাশিত: 3:32 PM, July 17, 2019

সিলেটে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

নিউজক্লাব রিপোর্ট
এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই এবার ভালো ফল করেছে সিলেট শিক্ষা বোর্ড। সিলেটে এইচএসসি ও সমমান পরীক্ষার এবার পাসের হার ৬৭ দশমিক ০৫ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৬২ দশমিক ১১ শতাংশ। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৮৭৩ জন শিক্ষার্থী এবার সে সংখ্যা বেড়ে ১০৯৪ জনে দাঁড়িয়েছে।

সিলেট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমেদ বুধবার এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ফলাফলে আমরা খুশি। তবে সিলেট বোর্ডে শিক্ষার মান আরও বাড়াতে বহুমুখী উদ্যোগ নেয়া হয়েছে। যার প্রতিফলন আগামী বছরের ফলাফলে পাওয়া যাবে।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ১০ বিভাগে পাসের গড় হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। গত বছর গড় পাসের হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার বেড়েছে ৭ দশমিক ২৯ শতাংশ।
এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে ধীনে ২৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭১ হাজার ৫৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছেলে ৩২ হাজার ৮৩৫ এবং মেয়ে ৩৮ হাজার ৭২৮ জন।

পরীক্ষার্থীদের মধ্যে জেলা ওয়ারি সিলেটের ২৯ কেন্দ্রে ৩৯টি কলেজের ২৮ হাজার ৭৬৭জন, হবিগঞ্জে ১৮ কেন্দ্রে ৪৩ কলেজের ১৪ হাজার ৫৮ জন, মৌলভীবাজারে ১৩ কেন্দ্রে ৪৮ কলেজের ১৫ হাজার ২৫২ জন এবং সুনামগঞ্জে ৫৩টি কলেজের ১৯টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ১৩ হাজার ৪৮৬ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর