ঢাকা |
প্রকাশিত: 7:43 PM, July 26, 2019
স্কলার্সহোম একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান ড. কবির এইচ চৌধুরী বলেছেন, প্রশিক্ষণপ্রাপ্ত ও মানসম্পন্ন শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। এজন্য সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষার উৎকর্ষতার বিষয়টি গভীরভাবে ভাবতে হবে। কারণ শিক্ষার উন্নয়ন সম্ভব না হলে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, শিক্ষার্থীদের উন্নতির জন্য শিক্ষকদের মানোন্নয়ন সবার আগে জরুরি। তাই শিক্ষকদের পড়াশুনা করতে হবে, শুধুমাত্র পাঠ্যবইয়ের নির্দিষ্ট অংশ নিয়ে বসে থাকলে চলবেনা। তাদেরকে পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন সেমিনার-সিম্পোজয়াম ও ফোরামে যোগদান করতে হবে।
তিনি গত বৃহস্পতিবার সিলেট শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোম এর টিলাগড় নতুন ক্যাম্পাসে দিনব্যাপী ইংরেজী শিক্ষকদের গুণগত মানবৃদ্ধিকরণ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানের শিক্ষাকার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে টিচার্স ট্রেনিং কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রিন্সিপাল আক্তারি বেগমের সঞ্চালনায় অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন শাখার মধ্য থেকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল প্রফেসর নাজমুল বারী জামালী, প্রিন্সিপাল প্রাণবন্ধু বিশ্বাস, ভাইস প্রিন্সিপাল রোমানা চৌধুরী, নাহিদা খান, হেড অব ডিপার্টমেন্ট জেবুন্নেছা জীবন, সিলেট মডেল লাইব্রেরীর সত্ত্বাধিকারী রোটারিয়ান মিজানুর রহমান, এক্সপ্লোর পাবলিকেশনের আনোয়ার হোসেন, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার কাজী নাহিয়ান, সিনিয়র টিচার কান্তানাগ, শিউলি রায়, জান্নাতুল ফেরদৌস, কাজী শাহেদা, মুন মুন আহমদ, শাকেরা তাসনিম রিহা, আবেদা সুলতানা প্রমুখ।
সিলেট মডেল লাইব্রেরী, এক্সপ্লোর পাবলিকেশন ও ভারতের ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেসের সার্বিক সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবারো উক্ত টিচার ট্রেনিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন দিল্লী থেকে আগত মিস প্রিয়াঙ্কা মুখার্জি। প্রেস-বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host