সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং অগ্রণী ভূমিকা পালন করছে : আসাদ উদ্দিন আহমদ

প্রকাশিত: 8:07 PM, July 26, 2019

সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং অগ্রণী ভূমিকা পালন করছে : আসাদ উদ্দিন আহমদ

সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স এন্ড ইণ্ডাষ্ট্রিজের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ বলেছেন, দেশে এজেন্ট ব্যাংকিং জনপ্রিয় হয়ে উঠছে। তৃণমূল পর্যায়ের গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দেয়ার জন্য সব ধরনের প্রচেষ্টা চালানোর মাধ্যমে এজেন্ট ব্যাংকিং দেশের বিভিন্ন স্থানে দ্রুত ছড়িয়ে পড়ছে। একটি বৈধ এজেন্সি চুক্তির আওতায় প্রতিনিধি নিয়োগের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে এজেন্ট ব্যাংকিং এক ধাপ এগিয়ে। তিনি বলেন, সাধারণত একটি ব্যাংকের শাখা পরিচালনা করতে বেশকিছু লোকবল ও মোটা অংকের অর্থ ব্যয় হয়। একটি ব্যাংক এজেন্টের মাধ্যমে তার কর্মকা- পরিচালনা করলে, তা ব্যাংক ও গ্রাহক উভয়ের জন্যই সহায়ক হয়। আইবিবিএলও এজেন্ট ব্যাংকিং শুরুর মাধ্যমে সাধারণ মানুষের দোর গোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার ক্ষেত্রে একটি ভূমিকা পালন করছে।
তিনি ২৬ জুলাই শুক্রবার কাকলি শপি সেন্টারে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের শাখা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ডাচ বাংলা ব্যাংকের রিজিওনাল ম্যানেজার মীর আবু সায়েমের সভাপতিত্বে ও কাকলি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি টিপু সুলতানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডিশনাল পিপি এডভোকেট সৈয়দ শামীম আহমদ, ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার সুকেশ চন্দ্র তালুকদার, সিনিয়র সেলস ম্যানেজার মো. রফিকুল ইসলাম, পিসি সফট এজেন্ট ব্যাংকিং আবু হেনা চৌধুরী, মা ইন্টারনারন্যাশনালের পরিচালক মাসুদ আহমদ, প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর