বঙ্গবন্ধুর খুনী নুর চৌধুরীর ফাঁসির দাবিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা’র মানববন্ধন ও গণস্বাক্ষর

প্রকাশিত: 12:57 PM, July 28, 2019

বঙ্গবন্ধুর খুনী নুর চৌধুরীর ফাঁসির দাবিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা’র মানববন্ধন ও গণস্বাক্ষর

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃতিকারী খুনী কানাডায় পলাতক নুর চৌধুরীকে দেশে এনে ফাঁসি কার্যকর করার দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখা। রবিবার (২৮ জুলাই) বিকেলে মানববন্ধন শেষে গণস্বাক্ষর কর্মসূচী পালন করা হয়।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস খানের পরিচালনায় কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
এছাড়াও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার সহ-সভাপতি ওয়াহিদুর রহমান ওয়াহিদ, হাজী ময়নুল ইসলাম, মাহমুদুর রহমান রশিদ দিদার, যুগ্ম সাধারণ সম্পাদক চিত্রশিল্পী ভানু লাল দাস, অধ্যাপিকা মুক্তি রহিম, আব্দুল মালিক পুকন, সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, দপ্তর সম্পাদক আব্দুল হক লিমন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিধুভূষণ চক্রবর্তী, কোষাধ্যক্ষ মোজাম্মেল হোসেন মেনন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম, টিপু সুলতান, যুব ও ক্রীড়া সম্পাদক আলহাজ্ব শিহাব উদ্দিন রাসেল, ছাত্র বিষয়ক সম্পাদক এড. তোফায়েল হোসেন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মাধুরী গুন, সহ প্রচার সম্পাদক লিটন আহমদ, সদস্য শাহ জামাল, তুহিন চৌধুরী, ফরিদ ইয়াসমীন হেপী, জাকির হোসেন, শাহিদা তালুকদার প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর