ঢাকা |
প্রকাশিত: 1:16 PM, July 28, 2019
বর্নাঢ্য আয়োজনে প্রতিষ্ঠার রজত জয়ন্তী উদযাপন করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ। এ উপলক্ষে গতকাল রবিবার (২৮ এপ্রিল) দুপুর বারোটার দিকে সিলেট রেজিস্টারি মাঠে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা। পরে সিলেট নগরীতে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে এবং দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। শত বাঁধা আর ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ করতে হবে। দেশকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিতে স্বেচ্ছাসেবক লীগের প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে এখন উন্নয়নের রোলমডেল। দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র করা হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় স্বেচ্ছাসেবক লীগের প্রত্যেক নেতাকর্মী প্রস্তুত রয়েছেন।
জেলা শাখার সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নাসির উদ্দিন খান, অ্যাডভোকেট রনজিত সরকার, অ্যাডভোকেট শামছুল ইসলাম, বিধান কুমার সাহা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু।
এসময় আরো উপস্থিত ছিলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পিযুষ কান্তি দে, জালাল উদ্দিন, ডি এম ফয়সল, আহবাবুর রহমান খান শিশু, অ্যাড. আলা উদ্দিন, জলিল আহমদ লিটন, অ্যাড. এম আর খান মুন্না, জাহসিন আহমদ রিজু, আজির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুক, মাহফুজ চৌধুরী জয়, এমদাদ রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ, রওনক আহমদ, আব্দুল মুকিতসহ জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ। পরে শহিদ মিনার প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতাকর্মীরা। প্রেসবিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host