ঢাকা |
প্রকাশিত: 1:22 PM, July 28, 2019
রোটারি ডিস্টিক্ট ৩২৮২ এর ডিষ্ট্রিক্ট গভর্নর প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর বলেছেন, রোটারি ক্লাব অব গ্যালাক্সি তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে তার সবটুকু করছে রোটারি ক্লাব অব গ্যালাক্সি। এরই ধারাবাহিকতায় রোটারি ক্লাব অব গ্যালাক্সি জৈন্তাপুর থানার দরবস্ত এলাকার এক বৃদ্ধা মহিলা ফুলবানু বেগমকে ঘর বানানোর জন্য ২ লক্ষ টাকা প্রদান করে গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। এভাবে যদি সমাজের বিত্তবান মানুষ তাদের পাশে দাঁড়ায় তবে চিকিৎসার অভাবে কেউ মারা যাবে না। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও সৌহার্দ্য পূর্ণ সমাজ গঠন করা সম্ভব।
তিনি ২৭ জুলাই শনিবার রোটারি ক্লাব অব সিলেট গ্যালাক্সি উদ্যোগে এক বৃদ্ধা মহিলাকে ২ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক্ট ট্রেজারার মো. মিজানুর রহমান মিজহান।
রোটারি ক্লাব অব সিলেট গ্যালাক্সির প্রেসিডেন্ট মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারি হাসান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রুহেল আহমদ, ভাইস প্রেসিডেন্ট সাব্বির আহমদ, ট্রেজারার জিয়া উদ্দিন জুয়েল, ইকবাল আহমদ, সেলিম হাসান, তারেক হাসান, জামাল উদ্দিন, রঞ্জু দেবনাথ, মঈন উদ্দিন, মাহবুব আহমদ, অবিনাস দাস, অপু সহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস-বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host