জেলা ও মহানগর যুবলীগের সম্মেলনে দাওয়াত পাননি এডভোকেট মিসবাহ সিরাজ

প্রকাশিত: 1:59 PM, July 28, 2019

জেলা ও মহানগর যুবলীগের সম্মেলনে দাওয়াত পাননি এডভোকেট মিসবাহ সিরাজ

নিজস্ব প্রতিবেদক :: গতকাল অনুষ্টিত সিলেট মহানগর যুবলীগের সম্মেলনে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে দাওয়াত দেওয়া হয়নি। একই ভাবে আগামীকাল সোমবার সিলেট জেলা যুবলীগের সম্মেলনে এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের দাওয়াত কার্ডে নাম নেই।  জেলা ও মহানগর যুবলীগের সম্মেলনে এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ উপেক্ষিত।
এ নিয়ে দলীয় নেতা-কর্মীদের মাঝে কানা ঘোষা চলছে। এ ব্যাপারে কেউ মুখ খুলতে নারাজ। এই প্রথম বারের মত সিলেটে আওয়ামীলীগ পরিবারে এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে বাদ দিয়ে সম্মেলন হল।
এব্যাপারে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক,সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেন দাওয়াত দেওয়া না দেওয়া কেন্দ্রীয় যুবলীগের ব্যাপার। তবে মিসবাহ সিরাজ দেশের বাহিরে রয়েছেন।
আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটি’র সদস্য সাবেক মেয়র,নগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানে সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
মিছবাহ উদ্দিন সিরাজের ঘনিষ্টজন রা বলছেন হায় !

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর