ঢাকা |
প্রকাশিত: 2:21 PM, July 28, 2019
ডেস্ক প্রতিবেদন
দুর্নীতি দমন কমিশন দুদকের খাচায় বন্দী হয়েছেন সিলেট কারাগারের ডিআইজি প্রিজন। নিজেই কারাগারের পথে রয়েছেন তিনি। সিলেটের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) পার্থ গোপাল বণিককে আটক করেছে দুদক। রবিবার (২৮ জুলাই) বিকেলে ঢাকার ভূতেরগলি এলাকাস্থ নিজ বাসা থেকে দুদকের একটি আভিযানিক দল তাকে আটক করে। এসময় তার বাসা থেকে জ্ঞাতআয় বহির্ভুত ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে ।
পরে তাকেও গ্রেফতার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
দুদক সূত্র জানায়, পার্থ গোপাল বনিক সিলেটে বদলি হয়ে আসার আগে চট্টগ্রম কেন্দ্রীয় কারাগারে কর্মরত ছিলেন। সেখানে দায়িত্বকালীন বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। এর অংশ হিসেবে পার্থ গোপাল বণিককে রবিবার সকাল থেকে দুদক প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বিকেলে দুদকের পরিচালক মুহাম্মদ ইউসুফের নেতৃত্বে একটি দল পার্থ গোপাল বনিককে সাথে নিয়ে তার বাসায় অভিযানে যায়। পরে ওই বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়। এসময় তাকেও আটক করা হয়।
দুদক কর্মকর্তাদের ধারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তিনি এই অর্থ উপার্জন করে বাসায় রেখেছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host