ঢাকা |
প্রকাশিত: 10:09 PM, October 30, 2019
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তৃতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময় ৫ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) একাডেমিক কাউন্সিলের সভা শেষে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। উপাচার্য জানান, এ পর্যন্ত ৪ হাজার ৭শ ৯৯ জন সাবেক শিক্ষার্থী সমাবর্তনে অংশ নেয়ার জন্য আবেদন করেছেন।
.
সমাবর্তনের রেজিস্ট্রেশন ৩০ অক্টোবর রাত ১২টার পরিবর্তে ৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে। স্নাতক, স্নাতক সমমান, বিএসসি নার্সিং এর জন্য ৪ হাজার টাকা, স্নাতকোত্তরের জন্য ৪ হাজার ৫শ টাকা এবং এমবিবিএস, বিডিএস, এমফিল, পিএইচডির জন্য ৬ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে।
.
বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক ও সমমানের ২০০৫-২০১৪ সালে উত্তীর্ণ শিক্ষার্থীরা, ২০০২-০৩ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতকোত্তর (মাস্টার্স) উত্তীর্ণ শিক্ষার্থীরা এবং ২০০২-০৩ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষ পর্যন্ত এমবিবিএস, বিডিএস, এমফিল, পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থী যারা ২০০৭-২০১৫ সালের মধ্য এই ডিগ্রি অর্জন করেছেন তারা এই সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। প্রসঙ্গত, ২০২০ সালের ৮ জানুয়ারি (বুধবার) অনুষ্ঠিতব্য এই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ উপস্থিত হওয়ার সম্মতি জ্ঞাপন করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host