মেন্দিবাগ অগ্রসর যুব সংঘের আয়োজনে বার্ষিক ওয়াজ মাহফিল ২৩ ও ২৪ জানুয়ারি

প্রকাশিত: 10:06 PM, January 21, 2020

মেন্দিবাগ অগ্রসর যুব সংঘের আয়োজনে বার্ষিক ওয়াজ মাহফিল ২৩ ও ২৪ জানুয়ারি

ডেস্ক প্রতিবেদন: সিলেট নগরীর মেন্দিবাগ এলাকাবাসীর উদ্যোগে মেন্দিবাগ অগ্রসর যুব সংঘের আয়োজনে দুইদিন ব্যাপি ২৪ তম বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ২৩, ২৪ জানুয়ারি বৃহস্পতিবার ও শুক্রবার মেন্দিবাগ জামে মসজিদের সংলগ্ন পশ্চিমের মাঠে অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্বে করবেন জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল (রহ:) মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা মুফতি মুহিব্বুল হক, গাছবাড়ি, মেন্দিবাগ জামে মসজিদ ইমাম ও খতিব মাওলান ক্বারী জয়নুল আবেদীন।
উক্ত দুইদিনব্যাপি ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে ওয়াজ ফরমাইবেন মাওলানা মুফতি রশিদুর রহমান ফারক (পীর সাহেব) বরুনা।
এছাড়াও দুইদিনব্যাপী ওয়াজ মাহফিলে দেশের বরন্য উলামায়ে কেরাম ওয়াজ ফরমাইনেবন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর