ওসমানীনগরে নবনিযুক্ত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশিত: 7:17 PM, January 6, 2025

ওসমানীনগরে নবনিযুক্ত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে কর্মরত সাংবাদিকদের সাথে নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জয়নাল আবেদীনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন, এখন গণমাধ্যমসহ সবার বাক স্বাধীনতা ফিরে এসেছে। তাই সবাই সম্মিলিতভাবে এই ওসমানীনগর উপজেলাকে দুর্নীতিমুক্ত করতে একসাথে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ওসমানীনগর উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার সত্যব্রত রায়সহ ওসমানীনগর উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ। সভা শেষে কর্মরত সাংবাদিকদের সাথে তিনি ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর