ত্রয়োদশ জাতীয় নির্বাচন : ২৯ নভেম্বর মক ভোটিং করবে ইসি

প্রকাশিত: 9:23 PM, November 25, 2025

ত্রয়োদশ জাতীয় নির্বাচন : ২৯ নভেম্বর মক ভোটিং করবে ইসি

বিজয়ের কণ্ঠ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৯ নভেম্বর মক ভোটিংয়ের (পরীক্ষামূলক ভোট) আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৩ নভেম্বর) ইসি সচিবলায়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য) মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২৯ নভেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের ভোটারদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এই মক ভোটিং অনুষ্ঠিত হবে। মক ভোটিং পর্যবেক্ষণের জন্য গণমাধ্যম কর্মীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

রুহুল আমিন মল্লিক জানান, মক ভোটিং অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর