তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ
মন্ত্রিপরিষদের নতুন সচিব নাসিমুল গনি

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

<span style='color:#077D05;font-size:19px;'>তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ</span> <br/> মন্ত্রিপরিষদের নতুন সচিব নাসিমুল গনি

বিজয়ের কণ্ঠ ডেস্ক
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
ড. নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ২০০৯ সালে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়। চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির কার্যালয়ের জনপ্রশাসন বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।
এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। শপথ অনুষ্ঠানসহ প্রশাসনিক প্রস্তুতি নিয়ে এ বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে নাসিমুল গণি জানান, ভাবী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আগামীকালের (আজকের) শপথ অনুষ্ঠানের বিষয়াদি নিয়ে আলোচনা করেছি। তারা তাদের খুটিনাটি কিছু বিষয়ের চাহিদা দিয়েছেন যা গ্রহণ করা হয়েছে।
নাসিমুল গণি বলেন, সংসদের শপথ কক্ষে সংসদ সদস্যদের এবং মন্ত্রীদের শপথ হবে দক্ষিণ প্লাজায়।
সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথের বিষয়ে তাদের কাছ থেকে (বিএনপি/রাজনৈতিক দল) জানতে হবে বলে জানান তিনি।
স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিকে সোমবার মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে সনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ড. নাসিমুল গণি স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করছিলেন।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল করা হয়। এ পদে নতুন দায়িত্ব পান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। তাকে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত এই দায়িত্ব দেয়া হয়। আজ এ পদে নিয়োগ পেলেন ড. নাসিমুল গনি।

সর্বশেষ ২৪ খবর