আব্দুল গফুর স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত: 3:00 PM, January 22, 2019

আব্দুল গফুর স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া সপ্তাহের উদ্বোধন

নগরের আব্দুল গফুর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় প্রতিষ্ঠান ক্যাম্পাসে ক্রীড়া সপ্তাহের উদ্বোধন করেন স্কুল এন্ড কলেজ গভার্নিংবডির সভাপতি ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এটিএমএ হাসান জেবুল।

এসময় তিনি বলেন, খেলাধুলা শরীরচর্চার একটা অংশ। শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলায়ও মনোনিবেশ করতে হবে। সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য খেলাধুলা অপরিহার্য ভূমিকা রাখে।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আতিকুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন শাখার প্রধান শিক্ষক নাজমা আক্তারসহ কিন্ডারগার্টের, হাইস্কুল ও কলেজ শাখার সকল শিক্ষক। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর